চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহুল আনন্দের ঘরে ফ্রান্সের প্রেসিডেন্টের পৌনে ২ ঘণ্টা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রাহুল আনন্দের সাক্ষাৎ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় দুই দিনের সংক্ষিপ্ত সফরকালে বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’ এর সংগীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে গিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় তার সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সেখানে পৌনে দুই ঘণ্টা অবস্থান করেন ফরাসি প্রেসিডেন্ট।

রবিবার রাতে রাহুল আনন্দের স্টুডিওতে যান ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে রাহুল আনন্দ ছাড়াও আরও তিন শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে কথা বলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। এ সময় শিল্পীদের গান শোনার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র দেখেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রোঁকে একটি একতারা উপহার দেন রাহুল আনন্দ। ম্যাক্রোঁ রাহুল আনন্দকে উপহার দিয়েছেন কলম। সামাজিক মাধ্যমে সেই উপহারের ছবি শেয়ার করেছেন শিল্পী।

ফরাসি প্রেসিডেন্ট রাহুল আনন্দকে একটি কলম উপহার দেন।

উপহারের ছবি শেয়ার করে রাহুল আনন্দ ক্যাপশনে লিখেছেন, ‘ফরাসী দেশের প্রেসিডেন্টের দেয়া সুন্দরতম উপহার…  একটা কলম! উনি প্রতিশ্রুতি নিয়েছেন আমি যেনো এই কলম দিয়ে গান ও কবিতা লিখি… লিখি প্রকৃতি ও প্রাণের কথা… একদিন উনি সেই গান শুনবেন! পৃথিবী সুন্দর হোক।’

ম্যাক্রোকে গান শোনানোর ভিডিও শেয়ার করেছেন রাহুল আনন্দ। ছেলের সঙ্গে ম্যাক্রোঁর তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন শিল্পীর স্ত্রী উর্মিলা শুক্লা। ক্যাপশনে লিখেছেন,’ফরাসী দেশের প্রেসিডেন্টের এর সাথে তোতা। অটোগ্রাফও চেয়ে নিলো…..বাবা তুই কি বুঝলি জানি না…..থাকুক আমার অ্যালবামে। বুঝে নিস কখনো।’

রবিবার রাত সোয়া ৮টার দিকে ম্যাক্রোঁকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে ম্যাক্রোঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। পরে তাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়। ম্যাক্রোঁর সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনাও।

ফুল দিয়ে সাজানো হয় বাড়ির আঙিনা

এরপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ফরাসি প্রেসিডেন্টের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মধ্যরাতে জলের গান-এর রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিওতে যান ম্যাক্রোঁ।

Tags: ইমানুয়েল ম্যাঁক্রোজলের গানরাহুল আনন্দলিড বিনোদন
Previous Post

টুইন টাওয়ারে ভয়াবহ হামলার ২২ বছর

Next Post

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Next Post
পুকুরে ডুবে শিশুর মৃত্যু, জলাবদ্ধতা ও নিরাপত্তা ঝুঁকি. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক, উভয় নেতা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT