চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিফট ছিঁড়ে ৭ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উচ্চ ভবনে লিফট ছিঁড়ে পড়ে শ্রমিকের মৃত্যু, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মহরাষ্ট্রের থানেতে একটি নির্মীয়মান বহুতল ভবনের লিফট ছিঁড়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জন শ্রমিকের।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল (১০ সেপ্টেম্বর) রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পৌনে সাতটার মধ্যে ভারতের মহরাষ্ট্রের থানেতে ‘রুনওয়াল কমপ্লেক্স’ নামক একটি ভবনের লিফট ছিঁড়ে ভূগর্ভস্থ তৃতীয়তল বেসমেন্টে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভবনটির ছাদে ওয়াটারপ্রুফিংয়ের কাজ চলছিল।

এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই ঘটনা প্রসঙ্গে তিনি একটি শোকবার্তায় লেখেন, মর্মান্তিক, থানেতে লিফট দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করতে চাই।

লিফটটি যখন ভেঙে পড়ে, তখন তাতে সাতজন শ্রমিক ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। মৃত ব্যক্তিরা হলেন, মেহেন্দ্র চৌপল, রুপেশ কুমার দাস, হারুণ সেখ, মিথিলেশ, কারিদাস, সুনীল কুমার দাস। এদিকে মৃতদের মধ্যে সপ্তম ব্যক্তিক পরিচয় এখনও মেলেনি।

প্রাথমিক তদন্তের পর স্থানীয় পুলিশ জানিয়েছে, লিফটের দড়ি ছিঁড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে। দুর্ঘটনার সময় ওপর থেকে শ্রমিকরা লিফটে করে নীচে নামছিলেন। এদিকে দুর্ঘটনা নিয়ে তদন্ত জারি আছে। দুর্ঘটনাস্থল ভালো করে খতিয়ে পরীক্ষা করছেন তদন্তকারীরা।

Tags: দুর্ঘটনালিফট ছিঁড়ে মৃত্যু
Previous Post

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক

Next Post

৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জোকোভিচের

Next Post
রাফায়েল নাদাল চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০ বছরের রেকর্ড ছুঁয়ে ২৪তম গ্র্যান্ড স্লাম জোকোভিচের

নরসিংদীর মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে অবৈধ বালু উত্তোলনে হুমকিতে মেঘনা নদী তীরবর্তী জনপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT