উত্তরপূর্ব আফ্রিকার দেশ সুদানের রাজধানীতে খার্তুমের একটি বাজারে দেশটির বিমানবাহিনীর হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনেরও বেশি।
বিবিসি জানিয়েছে, রোববার একটি সামরিক বিমান দক্ষিণ খার্তুমের কোরো বাজারে বোমাবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।
গত এপ্রিলে সুদানের সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এবং আধাসামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান দাগলো মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মূলত আরএসএফকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করতে চেয়েছিলেন সেনাপ্রধান বুরহান। এতে হামদান দাগলো রাজি না হওয়ায় সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।
এতে হাজার হাজার মানুষ নিহত হন। বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন প্রায় পঞ্চাশ লাখ মানুষ।









