চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জওয়ান’র সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন শাহরুখ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:29 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
জওয়ান সিনেমার পোস্টার featuring শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম. Channel i News - চ্যানেল আই নিউজ

একে তো শাহরুখ, তার ওপর আবার ‘জওয়ান’! দুইয়ে মিলে এখন বক্স অফিস রীতিমত জমজমাট! ইতোমধ্যেই প্রথম হিন্দি ছবি হিসেবে শুধু মাত্র ভারতেই ৩ দিনে ২০০ কোটির রেকর্ড গড়েছে ‘জওয়ান’। যা হিন্দি সিনেমার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। এসব সাফল্যের মাঝেই এবার ‘জওয়ান’র সিক্যুয়েল আসার ইঙ্গিত দিলেন শাহরুখ নিজেই।

সম্প্রতি ‘আস্কএসআরকে’ সেশনে এক শাহরুখ ভক্ত সিনেমাটি দেখে প্রতিক্রিয়া শেয়ার করেছেন এবং জিজ্ঞাসা করেছেন, ‘‘কেন তার (শাহরুখ) চরিত্রটি আজাদ চুক্তি করেনি এবং কালী ওরফে বিজয় সেতুপতিকে হত্যা করেছেন। সেই ভক্তের প্রশ্ন, আপনি তো ছবিতে কালীর সঙ্গে একজোট হতে পারতেন।”

বলে রাখা ভাল, কালী হল এই ছবির খলনায়ক। অভিনেতা বিজয় সেতুপতিকে ছবিতে দেখা গিয়েছে এক অসাধু ব্যবসায়ীর চরিত্রে। কালীকে পরাজিত করার পর এসটিএফ অফিসার মাধবন নায়ক আজাদ (শাহরুখ খান) এবং তাঁর টিমকে সুইৎজারল্যান্ডে নিয়োগ করেন এবং সুইস ব্যাঙ্কে আরেকটি অপারেশনের জন্য টার্গেট করেন।

সেই ভক্তেরই প্রশ্নের উত্তরে শাহরুখ খান তাকে বলেছিলেন, ‘আমি বিজয় সেতুপতি স্যারের একজন বড় ভক্ত। কিন্তু, কালীর (বিজয় সেতুপতি) কালো টাকা সব নিয়ে নিয়েছি। এবার দেখো অন্যদেরও সুইস ব্যাংকে কত টাকা আছে সেগুলো বের করে উদ্ধার করব। এখন শুধুমাত্র ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছি।

শাহরুখের এই মন্তব্যের পর পরই কানাঘুষো শুরু হয়েছে, তাহলে কি ‘জওয়ান’র সাফল্যের পর এবার ‘জওয়ান ২’ আসতে চলেছে!  মুক্তির প্রথম দিনেই অ্যাটলির অ্যাকশন ড্রামা ‘জওয়ান’ গড়েছে রেকর্ড। শাহরুখ খানের এই সিনেমার দখলেই রয়েছে হিন্দি সিনেমার সবচেয়ে বড় ওপেনিং-এর খেতাব।

‘জওয়ান’ দিয়ে বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির অভিষেক হলো। তার সঙ্গে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতিও নাম লেখালেন বলিউডে। সিনেমাটিতে চমক হিসেবে হাজির হয়েছেন দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্ত।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: বিজয় সেতুপতিশাহরুখ খান
Previous Post

বাইডেনের সেলফি দেখে বিএনপির চোখ-মুখ শুকিয়ে গেছে: কাদের

Next Post

চীনে নিষেধাজ্ঞার পর শেয়ারের দাম কমছে অ্যাপলের

Next Post
জনপ্রিয় প্রযুক্তি পণ্য আইফোন ১৪ প্রো মডেল দেখছেন ক্রেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনে নিষেধাজ্ঞার পর শেয়ারের দাম কমছে অ্যাপলের

নেতাদের কারাগারে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা আমানকে অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT