চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আওয়ামী লীগের দুই গ্রুপে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষ

এস কে রাসেল by এস কে রাসেল
5:13 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2023
in কিশোরগঞ্জ, জনপদ
A A
অবহেলিত ঝুঁকিপূর্ণ ঘর, ক্ষতিগ্রস্ত কাঠামো ও ছাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পুলেরঘাটে কাবাডি খেলা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। পরে তা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রুপ নেয়।৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছে।

শনিবার ৯ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে থেমে থেমে বিকেল ৩টা পর্যন্ত গচিহাটা সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ আগস্টের স্থানীয়ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। খেলায় কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া এবং পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়ার দুই পাড়ার লোকজনদের মারামারি হয়। এই বিরোধের জেরে গতকাল শুক্রবার রাতে দু’পক্ষের আবারও মারামারি হয়। শনিবার সকালে এ বিরোধ নিষ্পত্তিতে সালিশের আয়োজন করা হয়। এতে (কটিয়াদী-পাকুন্দিয়া)-এর এমপি নূর মোহাম্মদের অনুসারী আলম ও একই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহহার আকন্দের গ্রুপের জামানের নেতৃত্বে আবারও সালিশের আগেই দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ৩ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে এবং পুলেরঘাট-গচিহাটা সড়ক যাহবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়।

দুপুর ১২ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাইরকাদি-নয়াপাড়া-ভিটিপাড়া ও আদর্শপাড়া-পুলেরঘাট গ্রামবাসীর মাঝে দেশীয় অস্ত্রের মহড়া, ইট-পাটকেল নিক্ষেপসহ থেমে থেমে প্রায় ৩ ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

আব্দুল কাহহার আকন্দের অনুসারী জামান জানান, অনেক কিছুই তো বলা যায় না। প্রথমে খেলা নিয়েই মারামারি হয়। পরে তারা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এমপি নূর মোহাম্মদের অনুসারী আলমের নেতৃত্বে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের ২৫-৩০জন লোকজন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারী আলমের সাথে এ বিষয়ে কথা বলতে তার মোবাইলে কল করা হলে তিনি ফোন কেটে দেন।

পাকুন্দিয়া আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ঘটনার খবরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

Previous Post

হিন্দি ছবি আমদানির প্রেক্ষিতে চার নির্মাতার চাওয়া

Next Post

সুযোগ হাতছাড়ার পর শরিফুলের জোড়া আঘাত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার জেতার উল্লাসে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুযোগ হাতছাড়ার পর শরিফুলের জোড়া আঘাত

তিন তরুণী মোবাইল ও ল্যাপটপ ব্যবহার করছে, বাইরে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে জিৎ দের ওয়েব সিরিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT